Showing posts with label world news. Show all posts
Showing posts with label world news. Show all posts

Wednesday, October 4, 2023

নোবেল পুরস্কার জয়ের কল পেয়ে অধ্যাপক অ্যানি বললেন ‘আমি ব্যস্ত, ক্লাস নিচ্ছি

 

চলতি বছরে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া তিন জনের মধ্যে একজন অ্যানি এল’হুলিয়ার । পেশায় তিনি সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধ্যাপক । নোবেল পুরস্কার জয়ের খবর দেয়ার জন্য তাকে যখন কল দেয়া হয় তখন তিনি ব্যস্ত ছিলেন ক্লাস লেকচারে । একাধিক কল দেয়ার পরেও ক্লাস চলাকালীন কল রিসিভ করেননি তিনি । ক্লাস বিরতিতে আবার কল এলে তিনি রিসিভ করেন । নোবেল কর্তৃপক্ষ থেকে অ্যাডাম স্মিথ নামের এক ব্যক্তি অপর প্রান্ত থেকে কথা বলার জন্য সময় চান । অ্যানি জানান, আমি একটু ব্যস্ত, শিক্ষার্থীদের পাঠদান করছি ।

কল দেয়া সেই ব্যক্তি তার কাছ থেকে দুই থেকে তিন মিনিট সময় দেয়ার অনুরোধ জানালে কথা বলার সম্মতি দেন অধ্যাপক অ্যানি এল’হুলিয়ার । পরে তাকে অভিনন্দন জানিয়ে নোবেল পুরষ্কার জয়ের সংবাদ দেন কলদাতা অ্যাডাম স্মিথ । প্রতিউত্তরে অ্যানি এল’হুলিয়ার তাকে ধন্যবাদ জানান ।

ক্লাস লেকচারে ব্যস্ত থাকার কথা শুনে কলদাতা জানতে চান তিনি এই সুখবরটি তার শিক্ষার্থীদের জানাবেন কি না? উত্তরে তিনি বলেন, তাদেরকে অবশ্যই জানাবো । তারা জানলে আশা করি অনেক খুশি হবে । এটা অবশ্যই তাদের জন্য অনেক মজাদার বিষয় হবে । তবে আমাকে অবশ্যই আমার ক্লাসের লেকচারে ফিরে যেতে হবে ।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে নোবেল প্রাইজ কর্তৃপক্ষ । নোবেল প্রাইজ নামক ভেরিফাইড পেজে অ্যানি এল’হুলিয়ারের ফোনে কথা বলার একটি ছবি পোস্ট দিয়ে বলা হয়েছে, একজন নিবেদিত প্রাণ শিক্ষকের গল্প! পদার্থবিজ্ঞানে ২০২৩ সালের নোবেল পুরস্কার পাওয়া অ্যানি এল’হুলিয়ারকে তার শিক্ষার্থীদের কাছ থেকে আলাদা করা যায়নি । যখন আমাদের নতুন পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীকে কল দেয়া হয় তখন তিনি লুন্ড ইউনিভার্সিটিতে লেকচারে ব্যস্ত ছিলেন । পরবর্তীতে এক পর্যায়ে তিনি লক্ষ করেন তার ফোনে একাধিক মিস কল রয়েছে । অতঃপর ক্লাস বিরতিতে ফোন রিসিভ করেন তিনি । তবে পুরস্কারের খবরের পর, এল’হুলিয়ার পুনরায় তার শিক্ষার্থীদের কাছে ফিরে যান ।


এছাড়াও, অ্যানি এল’হুলিয়ারকে পুরস্কারের সংবাদ দেয়ার সেই ফোন কলের রেকর্ডটিও ফেসবুকে পাবলিশ করেছে নোবেল প্রাইজ কর্তৃপক্ষ । যেখানে শোনা যায় তিনি ক্লাসের জন্য নিজের ব্যস্ততা প্রকাশ করছেন ।

উল্লেখ্য, ইলেকট্রন গতিবিদ্যার অধ্যায়নে ‘ অ্যাটোসেকেন্ডে আলোর স্পন্দন ’ বের করার ফর্মুলা আবিষ্কারের জন্য এবছর নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন । মঙ্গলবার( ৩ অক্টোবর) রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স তাদের নাম ঘোষণা করেছে । পুরস্কার হিসাবে বিজয়ী তিনজন পাচ্ছেন মোট এক কোটি ১০ লাখ ক্রোনার( ৯ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার) ।

রয়েল সুইডিশ অ্যাকাডেমির পক্ষ থেকে বলা হয়েছে, মানবতাকে পরমাণু ও অণুর ভেতরে ইলেক্ট্রনের জগত অন্বেষণের জন্য নতুন রসদ জুগিয়েছে এই তিনজনের গবেষণা । যেখানে ইলেক্ট্রনগুলো চলে বা শক্তি পরিবর্তন করে, সেখানে আলোর অত্যন্ত সংক্ষিপ্ত স্পন্দন তৈরি করার একটি উপায় তারা উদ্ভাবন করেছেন, যা দ্রুত প্রক্রিয়াগুলো পরিমাপে ব্যবহার করা যেতে পারে ।

Tuesday, May 2, 2023

৮০ হাজার অশ্লিল ভিডিও হ্যাক গ্রেফতার অভিযুক্ত

 এফবিআই জানিয়েছে 2010-2016 সালের মধ্যে টেলর ৮০ হাজার ছবি ও ভিডিও হ্যাক করেছিলেন।আটক হবার আগে হাজার খানেক আবার ডিলিটও করেন তিনি।

                                বাড়িতে বসেই মহিলাদের উপর নজরদারি করতেন অভিযুক্ত হ্যাকার। প্রতীকী ছবি:

পৃথিবীব্যাপি হাজার হাজার ভিডিও হ্যাকিংয়ের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।ম্যালওয়ার ব্যবহার করে মহিলাদের ওয়েবক্যামেরা হ্যাক করে সেসব অশ্লিল ভিডিও ধারণ করতো অভিযুক্ত।সম্প্রতি তাকে গ্রেফতার করেছে এফবিআই।

টেলর নামের ঐ যুবক মানুষের কাছে পর্ণ ছবি বা ভিডিও লিংক পাঠাতেন যাতে কেউ ক্লিক করলে তার ওয়েবক্যাম টেলরের নিয়ন্ত্রণে চলে যেত। এভাবে সে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করতো।

৬০ বছর বয়সি টেলর ম্যালওয়ার ব্যবহার করে ৭৭২ জনের ওয়েবক্যাম হ্যাক করেন।আর এভাবেই মহিলাদের ৮০ হাজার ভিডিও ধারণ করে নেন তিনি।

গোপন সূত্রে এফবিআই খবর পেয়েছিলেন যে, বৃটেনে এক ব্যক্তি ঘরে বসে মহিলাদের উপর নজরদারি করছেন।তদন্তের জন্য জর্জিয়ার এক ছাত্রির ল্যাপটপ পরিক্ষা করেন।তাতে দেখা যায় তার ল্যাপটপটিও হ্যাক হয়েছে।যে ম্যালওয়ার ব্যবহার করে হ্যাক করা হয়েছে সেটির লংিক আবার টেলরের হ্যাকং সিস্টেমের সাথে সরাসরি যুক্ত।

Friday, April 28, 2023

বাংলাদেশের জন্য “বিজ্ঞাপন” সীমিত করেছে ফেসবুক

 


বাংলাদেশের জন্য বিজ্ঞাপন স্পেস সীমিত করেছে মেটা প্লাটফর্ম ফেসবুক। ফেসবুকের বিজ্ঞাপনী সংস্থা এইচটিটিপুলের পক্ষ্ থেকে বলা হয়েছে, তারা সাময়িকভাবে বাংলাদেশে সেবা দিতে পারছে না।

গ্রাহকদের কাছে পাঠানো এক চিঠিতে এইচটিটিপুলের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ব বাজারে ডলার সংকট ও ওরমিটেন্স সংক্রান্ত নানা জটিলতার কারণে তারা আপাতত বাংলাদেশ থেকে বিজ্ঞাপন নেয়া বন্ধ রেখেছে।

এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেড এর পরিচালক সানি নাগপাল জানিয়েছে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Thursday, March 2, 2023

বিশ্বকাপজয়ী স্টাপ সতীর্তদের স্বর্নে মোড়ানো আইফোন উপহার মেসির

 

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সতীর্থ স্টাফদের ৩৫টি আইফোন উপহার দিয়েছেন লিওনেল মেসি। প্রতিটি আইফোন- আবার স্বর্ণে মোড়ানো। খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য সানের

সতীর্থদের প্রতি লিওনেল মেসির ভালোবাসা নতুন কিছু নয়। এর আগেও তিনি ভালোভাসার বহিঃপ্রকাশ করেছেন।

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, আইফোন ১৪ প্রো মডেল উপহার দেন মেসি। আর মোড়ানো থাকা স্বর্ণের মান ২৪ ক্যারেট। বিশেষভাবে তৈরি করা হয় ৩৫টি আইফোন।

https://twitter.com/CrewsMat10/status/1631107387737399296?s=20

প্রত্যেকটি ফোনের পেছনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো, তিনটি তারকা, খেলোয়াড়ের নাম জার্সি নাম্বার খোদাই করা আছে। আর একটি কথাও লেখা হয়েছেবিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০২২

এই ৩৫টি বিশেষ ডিজাইনের আইফোন উপহার দিতে মেসি খরচ করেছেন লাখ ইউরো।

আই-ডিজাইন গোল্ডের সিইও বেন লিয়ন্সদ্য সান’-কে জানিয়েছেন, লিওনেল মেসি কেবল সর্বকালের শ্রেষ্ঠ নন, সে আই-ডিজাইন গোল্ডের অন্যতম অনুগত গ্রাহক। ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই সে আমাদের সঙ্গে যোগাযোগ করে। সে আমাদের জানান, স্মরণীয় মুহূর্ত উদযাপন করার জন্য বাকি সতীর্থ, সাপোর্ট স্টাফদের বিশেষ কিছু উপহার দিতে চান। তবে সাধারণ ঘড়ি দিতে চাইছিল না। তারপরেই আমি সোনার আইফোনে নিজেদের নাম খোদাই করা উপহারের কথা জানাই। সঙ্গে সঙ্গেই আমার আইডিয়া পছন্দ হয়ে যায় মেসির।

দীর্ঘ ৩৬ বছরের অবসান ঘটিয়ে গত ডিসেম্বরে লিওনেল মেসির নেতৃত্বে কাতার বিশ্বকাপে শিরোপা জয় করে টিম আর্জেন্টিনা। ফুটবল ক্যারিয়ারের অন্তিম মুহূর্তে এসে মেসির হাতে ধরা দেয় অধরা সেই সোনালি ট্রফি। বিশ্বকাপ জয়ের পর সতীর্থদের বন্দনায় মেতেছিলেন এলএমটেন।

 


প্রেমিকার কাছ থেকে এক টুকরো চিপস নেয়ায় গাড়ি চাপা দেয়ার চেষ্টা প্রেমিককে

 

প্রেমিকের অপরাধ প্রেমিকার কাছ থেকে এক টুকরো চিপস নিয়েছে প্রেমিক।এতেই চটেছেন প্রেমিকা।গাড়ি থেকে প্রেমিককে বের করে দিয়েই ক্ষ্যান্ত হননি তিনি।তাকে গাড়িচাপা দেয়ার চেষ্টাও করেছেন তিনি।ঘটনাটি ঘটেছে অষ্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে।খবর এনডিটিভির

অষ্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজ ডটকমের এক প্রতিবেদনে বলা হয়,  ঔ প্রেমিকের নাম ম্যাথিউ ফিন।প্রেমিকা চার্লস হ্যারিসনের বিরুদ্ধে শহরটির ম্যজিষ্ট্রেট আদালতে তিনি বলেন গত ২৬ ফেব্রুয়ারি প্রেমিকার সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলেন।তখনই এ ঘটনা ঘটে।
আদালতে প্রেমিক ফিন বলেন,প্রেমিকার সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলাম ।আমি মনে করেছিলাম তার খাওয়া শেষ। এরপরও তার কাছে চিপস চাওয়া উচিৎ হয়নি।আমি যখন একটি চিপস নিলাম তখন, সে রাস্তার পাশে গাড়িটি থামালো এবং ্োমাকে বের হয়ে যেতে বললো।আমি গাড়ি থেকে বের হলাম এবং গাড়িটিকে আমার দিকে আসতে দেখলাম।আমি প্রাণ বাঁচাতে এক পাশে লাঁফ দেই।
 এ অভিযোগ অস্বীকার প্রেমিকা র্চালস হ্যারিসন বলেছেন এটা নিছক দূর্ঘটনা ছিলো।
তিনি প্রেমিক ফিনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন পথে ফিন তাকে হামলা করে। তাই নিজেকে বাঁচাতে গাড়ি থামিয়ে ফিনকে বের করে দেন।

হ্যারিসনের আইনজীবী বলেন, প্রেমিককে নামিয়ে দেয়ার পর হামলার বিষয়টি পুলিশকে জানানোর জন্য হ্যারিসন গাড়িটি উল্টো দিকে ঘুরাচ্ছিলেন। সময় দুর্ঘটনাবশত অ্যাক্সিলেটরে তার পা পড়ে যায়। ফলে গাড়িটি ছুটে গিয়ে বিপরীত দিক দিয়ে আসা একটি গাড়িতে আঘাত হানে।

ঘটনাকে কেন্দ্র করে প্রেমিকা চার্লট হ্যারিসনের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং মানুষের জীবনকে হুমকির মুখে ফেলার অভিযোগ আনা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত তিনি বাসা থেকে বের হতে পারবেন না। সেদিন ঘটনার বিচার হবে।

Thursday, February 23, 2023

এবার ভূকম্পন নেপালে।

 

এবার ভূমিকম্পে কেপেঁ উঠলো নেপাল।বুধবার ২২ ফেব্রুয়ারি দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলের বাজুরা শহরে এই ভকম্পন অনুভূত হয়।এর কেন্দ্র ছিল ঐ অঞ্চলের বিছায়া এলাকায়।রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ২।

চিনে কয়লা খনি ধষে মৃত অন্তত ২ নিখোঁ অর্ধশতাধিক।


 কয়লা খনি ধষে চিনে নিহত হয়েছে কমপক্ষে ২ জন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন কমপক্ষে অর্ধশতাধীক।তাদের সন্ধানে অভিজান চালাচ্ছে উদ্ধাকারী দল। খবর বার্তা সংস্থা এপির।

বুধবার (২২ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলীয় মঙ্গোলীয়া অঞ্চলে স্থানীয সময় দুপুর একটার দিকে প্রথম এ ধষের ঘটনা ঘটে।উদ্ধার অভিজান শুরু হলে বিকাল শোয়া ৫ টার দিকে আবার ধষের ঘটনা ঘটে।

খবরে বলা হয় , এখন পর্যন্ত এ ঘটনায় ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।ঘটনাস্থলে উদ্ধারকাজের জন্য কাজ করছে ১১ টি দলের পাঁচ শতাধিক উদ্ধারকর্মী।

গত বছর একাধিক নিরাপত্তা বিধী লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছিল প্রতিষ্ঠানটিকে।চিনের শীর্ষ কয়লাি উৎপাদনকারি প্রতিষ্ঠানগুলো অবস্থান মঙ্গোলীয়ায়।কাজের পরিবেশ নিশ্চিতে করাকড়ি না থাকায় প্রায়ই দূর্ঘটনার খবর পাওয়া যায় এসব খনিতে।২০২০ সালের ডিসেম্বরে একটি খনিতে কার্বো-মনোক্সাইড ছড়িয়ে মারা যায় ২৩ শ্রমিক।

Tuesday, February 21, 2023

সৌদির মরুভূমি ছেয়ে গেছে ফুলে ফুলে

 

                              ছবি :সংগৃহিত

সৌদি ইরাক সিমান্তের কাছাকাছি রাফা অঞ্চলের মরুভূমিতে সুগন্ধি বুনো ল্যাভেন্ডার ফুলে ছেয়ে গেছে।খবর আরটিইর।

                              ছবিঃসংগৃহিত

অন্য বছরের তুলনায় এবার শীতে বৃষ্টিও বেশি হয়েছে এই অঞ্চলে।এর প্রভাবে সৌদির উত্তর অঞ্চলে বিশাল বিস্তৃত অঞ্চল ছেয়ে গেছে বেগুনি রঙের ফুলে।

দিগন্ত বিস্তৃত এই ফুলের সমাহার দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন লোকজন।সুগন্ধি এই ফুলটির সৌদি আরবে বুনো ল্যাভেন্ডার নামে পরিচিত।

গত শীতে প্রচন্ড বৃষ্টিতে সৌদির পশ্চিমাঞ্চলের অনেক এলাকায় অনেক বন্যাও হয়েছে।

Sunday, February 19, 2023

ভুমিকম্পের ফলে ১০ ফুট পশ্চিমে সরে গিয়েছে তুরস্ক


 ভুমিকম্পের কারণে অ্যানাটোলীয় এবং আরবীয় টেকটনিকের প্লেটের মধ্যে ২২৫ কি.মি. দীর্ঘ চ্যুতিরেখা ক্ষতিগ্রস্থ হয়েছে।যার ফলে তুরস্ক তার আগের অবস্থান থেকে প্রায় ১০ ফুট সরে গিয়েছে বলে দাবি এক ভূবিজ্ঞানির।ইটালির ভূমিকম্প বিষেশঙ্গ অধ্যাপক কার্লো ডগলিয়োনী আবার দাবি করেছেন, টেকটনিক প্লেটগুলোর সষ্ণালনের কারণে তুরস্ক প্রায় ২০ ফুট পশ্চিমে সরে গিয়েছে।তবে এটি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বলছেন ডগলিয়োনী।তার মতে আগামী দিনে উপগ্রহচিত্রের মাধ্যমে এই চিত্র আরো স্পষ্ট হবে।

অন্য দিকে ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বব হোল্ডসওয়ার্থ ডেইলি মেল কে জানিয়েছেন, ভূমিকম্পের যে তীব্রতা ছিল তাতে প্লেটের অবস্থান পরিবর্তন স্বাভাবিক।তার কথায় ৬.৫ থেকে ৬.৯ মাত্রার ভূমিকম্পের ফলে এক মিটার মতো প্লেটগুলি সরে যায়।তবে তার থেকে বড় মাপের কোন কম্পনে ১০-১৫ মিটার প্লেটগুলি সরে যেতে পারে।হোল্ডসওয়ার্থ এর মতে তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে।ফলে এক্ষেত্রে প্লেটগুলি সরে যাওয়াটা অস্বাভাবিক কিছু না।

ভূবিজ্ঞানিদের মতে,টেকটনিক প্লেটগুলি যেখানে একে অন্যের সাথে মেশে সেই চ্যুতিরেখায় কোন সংঘর্ষের ফলে বড় ধরণের ভূমিকম্প হয়।কিন্তু মাঝারি এবং হালকা ধরণের ভূমিকম্প প্লেটের মাঝ বরাবর সৃষ্ঠ কোন দোলাচলের কারণেও হয়ে থাকে।তুরস্কের ভৌগলীক অবস্থান এমনই যেেএটি তিনটি টেকটনিক প্লেটের মাঝ বরাবর অবস্থিত।তুরস্কের বেশিরভাগটাই রয়েছে অ্যানাটোলী প্লেটের উপর।এর উত্তরে রয়েছে ইউরেশীয় প্লেট আর দক্ষিনে রয়েছে আফ্রিকা প্লেট, পূর্বে আরবীয় প্লেট।ফলে দু’টি বড় চ্যুতিরেখা সৃষ্ঠ হয়েছে।একটি পূর্ব অ্যানাটোলীয় আরেকটি উত্তর অ্যানাটোলীয়।যে দুটি চ্যুতিরেখা অত্যন্ত কম্পনপ্রবণ।আরবীয় প্লেট যখন উত্তর দিকে িইউরেশীয় প্লেটের দিকে সরতে থাকে,তখন অ্যানাটোলীয় প্লেটের উপর চাপ বাড়ে এবং সেটিকে পশ্চিম দিকে অ্যাজিয়ান সাগরের দিকে ঠেলতে থাকে।সোমবার তুরস্কে যে ভূমিকম্প হয়েছিলো সেটি পূর্ব অ্যানাটোলীয় চ্যতিরেখার দক্ষিণ-পশ্চিম প্রান্তে।প্রথম কম্পনটির কেন্দ্রস্থল ছিলো ভূপৃষ্ট থেকে ১৮ কি.মি. গভীরে ২য়টি ১০ কি.মি গভীরে।

Saturday, February 18, 2023

তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৪৫হাজার ছাড়াল

 


৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সিমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভুমিকম্প আঘাত হানে।

রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৮।ভুমিকম্পনপীড়িত তুরস্কের ১০ টি অঙ্চলে ৩মাসের জরুরি অবস্তা জারি করা হয়েছে।

ভুমিকম্পনপীড়িত এলাকাগুলোতে যথাসময়ে যথেষ্ট ত্রান সামগ্রী না পৈাঁছানোয় খাদ্যসংকট দেখা দিয়েছে।

সেই সঙ্গে রয়েছে তীব্র শীত।ক্ষুদা ও তীব্র শীতে কষ্ট করছে অসংখ্য মানুষ।

পরিস্তিতি এমন যে বিশ্ব স্বাস্থ সংস্থা (ডব্লিউএইচও) আশংকা প্রকাশ করে বলেছে, ভুমিকম্পে যারা বেঁচে গেচে,তাদেরও অনেকে মারা যেতে পারে,আশ্রয়, খাবার,সুপেয় পানি ও জ্বালানির অভাবে।


তুরস্কের সরকারি হিসাব অনুযায়ি, দেশটিতে ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে -এমন মানুষের সংখ্যা ১ কোটি ৩০ লাখের বেশি।আর সিরিয়ায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক-এল মোস্তফা বেনলামিন জানিয়েছেন, দেশটিতে ক্ষতিগ্রস্থ হয়েছে ১ কোটির বেশি মানুষ।সংস্থাটির আশংকা দুই দেশে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে।

Friday, February 17, 2023

যুক্তরাষ্ট্রে নার্সারিতে ভয়াবহ অগ্নিসংযোগ।

 

                     ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রের একটি নার্সারিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এতে পুরে গেছে প্রায় ২একর জায়গা জুরে রাখা প্লাস্টিকের পাত্র।খবর এপি নিউজের।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার সময় কিসিমি নার্সারিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

কতৃপক্ষ জানায় হটাৎ করেই আগুন লেগে যায় নার্সারিটিতে।এতে প্রথমে কালো ধোয়া তারপরে আগুনের শিখা ছড়িয়ে পরে চারদিকে।নার্সারির বাইরে বেশিরভাগ প্লাস্টিকের পাত্রই পূড়ে ছাই হয়ে গেছে।তবে আগুন লাগার কারণ এখনো জানা যায় নি, এ ব্যাপারে তদন্ত চলছে।

Monday, December 12, 2022

সেমিতে খেলতে পারবেন না মন্তিয়েল ও আকুনা, আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা! | Argentina | FIFA WC 2022

 

দুই হলুদ কার্ডের কারণে সেমিফাইনালে গঞ্জালো মন্তিয়েল ও মার্কাস আকুনাকে দলে পাচ্ছে না আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে যা দুশ্চিন্তার বড় কারণ হতে পারে লিওনেল স্ক্যালোনির।........ ফুলব্যাকে তাদের অনুপস্থিতিতে নতুন পরিকল্পনা করতে হবে আর্জেন্টাইন কোচের।এদিকে, মন্তিয়েল ও আকুনার মতোই কপাল পুড়ছে মরক্কোর ফরোয়ার্ড ওয়ালিদ চেকদারিকের। সেমিতে খেলতে পারবেন না মন্তিয়েল ও আকুনা, আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা! | Argentina | FIFA WC 2022

Tuesday, April 26, 2022

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: এবার তৃতীয় বিশ্বযুদ্ধের আশংকার কথা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

 

ইউক্রেনকে আরও বেশি সামরিক সাহায্য দেয়ার প্রশ্নে নেটো জোট এবং তাদের মিত্র ৪০টি দেশের মন্ত্রীরা যখন জার্মানিতে এক বৈঠকে বসেছেন, তখন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।


তিনি বলেছেন, পশ্চিমারা ইউক্রেনের কাছে অস্ত্রের চালান পাঠালে রাশিয়া সেখানে হামলা করার অধিকার রাখে। এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ নেটোর বিরুদ্ধে সরাসরি এরকম একটা অভিযোগ তুলেছেন যে, তারা, অর্থাৎ নেটো সামরিক জোট রাশিয়ার বিরুদ্ধে একটা প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ শুরু করেছে।

উল্লেখ্য, তৃতীয় বিশ্বযুদ্ধের এরকম এক আশংকার কথা প্রথম শোনা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখে। ইউক্রেনের ওপর একটি নো ফ্লাই জোন আরোপের জন্য যখন নেটোর ওপর চাপ দেয়া হচ্ছিল, তখন সেটা নাকচ করে দিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, এটা করতে গেলে যুক্তরাষ্ট্র আর রাশিয়াকে সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে হবে, আর সেটার মানে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ।

এখন এই একই আশংকা শোনা যাচ্ছে রুশ পররাষ্ট্রমন্ত্রীর মুখে, যখন নেটো ইউক্রেনে তাদের অস্ত্রের চালান আরও বাড়াচ্ছে।

তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলছেন, মিস্টার লাভরভ আসলে পশ্চিমাদের ভয় দেখাতে চাইছেন, কারণ রুশরা বুঝতে পারছে তারা পরাজিত হতে যাচ্ছে ।

Thursday, September 30, 2021

প্রতিবেশীর শীৎকারে কাঁপে বাড়ির আসবাব, রাতে জেগে বসে থাকতে হয়।

 

Sexual News
                                             প্রতীকী ছবি

প্রতিবেশীর শীৎকারে বিরক্ত তিনি।দিন-রাত যৌনতায় মত্ত থাকে প্রতিবেশী যুগল।আর তাদের শীৎকারের শব্দে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগার।মধ্য রাতে নাকি আঁতকে ওঠেন তিনি।শব্দের দাপটে নাকি কাঁপতে থাকে তার বাড়ির আসবাব! তাই নিয়ে ইংল্যান্ডের একটি ওয়েবসাইটে বিস্তারিত অভিঙ্গতার বিবরণ দিলেন একজন ব্রিটিশ মহিলা।


ঔই যুগলের মহিলা সঙ্গীটিকে নিয়ে তার অভিযোগ।মধ্যরাতে চিৎকার শুনে ঘুম ভেঙে যায়,অভিযোগ মহিলার।তিনি আর তার স্বামী নাকি বসে থাকেন ধীর্ঘ ক্ষণ।অভিযোগকারী মহিলা আরও জানিয়েছেন, যৌনতায় মত্ত ঐ যুগলের একটি তিন বছরের সন্তানও আছে।মা-বাবার কান্ডে নাকি ঘুম ভেঙে যায় শিশুরও।সেও তখন সমান তালে চিৎকার করতে থাকে।সব মিলিয়ে বিরক্ত মহিলা ওয়েবসাইটে ক্ষোভ প্রকাশ করেছেন।


কয়েক মাস আগে অনেক সাধ করে শহর থেকে একটু দুরে,নিরিবিলিতে এই বাড়িটি কিনেছিলেন অভিযোগকারী।সুন্দর করে সাজিয়েছিলেন নিজের বাড়ি।কিন্তু কয়েক সপ্তাহ আগে সেই বাড়ির পাশের বাড়িতে ঔই যুগল তাদের সন্তানকে নিয়ে ওঠেন।তারপর থেকেই শুরু হয় শব্দের দাপট।প্রথমে ঔ মহিলা ভেবেছিলেন,তিনি ভদ্রতার খাতিরে এ নিয়ে প্রকাশ্যে কিছু বলবেন না।কিন্তু তাতে লাভ হয়নি।তাই বাধ্য হয়ে পোষ্ট করেছেন ওয়েবসাইটে।

সূত্র:আনন্দবাজার পত্রিকা

Thursday, September 9, 2021

ধেয়ে আসছে ভয়ঙ্কর সৌরঝড়, ভেঙে পড়তে পারে বিশ্বের ইন্টারনেট যোগাযোগ

 

আসছে ভয়ঙ্কর সৌরঝড়। যার কারণে ভেঙে পড়তে পারে পুরো বিশ্বের সার্বিক ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা। আর তা স্থায়ী হতে পারে কয়েক সপ্তাহ বা কয়েক মাসও।

এই ধরনের সৌরঝড়কে বিজ্ঞানের ভাষায় করোনাল মাস ইজেকশান (সিএমই) বলা হয়। যা গোটা সৌরজগতের জন্য অত্যন্ত বিপজ্জনক।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) যুক্তরাস্ট্রের আরভিনে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি গবেষণায় এই সতর্কতার কথা জানানো হয়েছে। গবেষণাপত্রটি পিয়ার রিভিউ পর্যায় পার হয়ে একটি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকায় প্রকাশের অপেক্ষায় আছে। মঙ্গলবার অনলাইনে প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি।

গবেষকরা জানিয়েছেন, এ বার যে সৌরঝড় আসছে এরকম ভয়ঙ্কর সৌরঝড়ের আঘাত আধুনিক পৃথিবী এর আগে মুখোমুখি হয়েছিল ১৮৫৯ আর ১৯২১ সালে। সে অনুযায়ী, ১০০ বছর পর আবার ভয়ঙ্কর সৌরঝড়ের মুখোমুখি হতে যাচ্ছে পৃথিবী। ১৯২১ সালে ‘ক্যারিংটন এফেক্ট’ নামে ভয়ঙ্কর সৌরঝড় আছড়ে পড়ায় পৃথিবীর যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা অভূতপূর্ব। সেই সৌরঝড়ের আঘাতে পৃথিবীকে ঘিরে থাকা বিশাল চৌম্বক ক্ষেত্রে বড় বড় ফাটল ধরেছিল। আর তার ফাঁক দিয়ে পৃথিবীতে ঢুকেছিল অত্যন্ত বিষাক্ত সৌরকণা আর মহাজাগতিক রশ্মি। টেলিগ্রাফের তার বিকট শব্দে ফেটে গিয়ে দাউদাউ করে জ্বলেছিল লম্বা সময় ধরে

গবেষকরা লিখেছেন, “এমন ভয়ঙ্কর সৌরঝড় বা সিএমই’র পৃথিবীর উপর আছড়ে পড়ার সম্ভাবনা প্রতি দশকে থাকে ১.৬ শতাংশ থেকে ১২ শতাংশ। এ বার তেমনই একটি সিএমই’র আঘাত সহ্য করতে হতে পারে পৃথিবীকে। যার সম্ভাবনা খুব বেশি।”

১৮৫৯ এবং ১৯২১ সালের মতো তীব্রতায় অতটা না হলেও ১৯৮৯ সালের মার্চে যে সিএমই ধেয়ে এসেছিল পৃথিবীর দিকে তার আঘাতে কানাডার কুইবেক প্রদেশে টানা নয় ঘণ্টা ‘ব্ল্যাক আউট’ হয়েছিল।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Sunday, August 15, 2021

হাইতিতে ভূমিকম্পে নিহত ২৯

 


শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ হাইতি। এতে অন্তত ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে দেশটির পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পে গির্জা, হোটেলসহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাইতির প্রধানমন্ত্রী বলেছেন, ভূমিকম্পে দেশের অনেক অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করছেন তিনি।

২০১০ সালের ভূমিকম্পের ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি হাইতি। ওই ভূমিকম্পে দুই লাখের বেশি মানুষের মৃত্যু হয়। দেশটির অবকাঠামো ও অর্থনীতিও বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে–ইউএসজিএসের তথ্যমতে, শনিবারের ভূমিকম্পের কেন্দ্র ছিল সেন্ট লুইস দু সুদ শহরের ১২ কিলোমিটার দূরে।

প্রায় ১২৫ কিলোমিটার দূরের রাজধানী পোর্ট অব প্রিন্স এ ভূমিকম্পে কেঁপে ওঠে। প্রতিবেশী দেশগুলোতেও ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছের বাসিন্দা ক্রিস্টেলা সেন্ট হিলাইরে এএফপিকে বলেছেন, বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অনেক মানুষ মারা গেছেন। অনেকে হাসপাতালে আছেন।

Sunday, January 17, 2021

করোনার চেয়ে আত্মহত্যা বেশি জাপানে।


করোনা মহামারির ২য় ঢেউ শুরু হওয়ার পর আত্মহত্যার সংখ্যা বেড়ে গেছে।২০১৯ সালের পর গত বছরের শেষ অর্ধে এই হার বেড়েছে ১৬ শতাংশ। কেবল ২ মাসে যতো জাপানি আত্মহত্যা করেছেন, করোনায় সব মিলেও এত মৃত্যু হয়নি দেশটিতে।এ গবেষণায় বলা হচ্ছে করোনার শুরুর দিকে সরকারের ভর্তুকি, কর্মঘন্টা কমে যাওয়া আর স্কুল কলেজ বন্ধ থাকায় ফুরফুরে মেজাজে ছিলো সবাই। কিন্তু মহামারি দির্ঘায়িত হওয়ায় মানষিক স্বাস্থ্যের ওপর চাপ বেড়েছে। তাদের তথ্য বলছে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ৫ মাসে আত্মহত্যা করেছেন ৯৫৬৬ জন জাপানি। আগের বছরের তুলনায় নারিদের মধ্যে আত্মহত্যার পরিমাণ বেড়েছে ৩৭ শতাংশ। উন্নত জীবন জাপনের দেশ জাপানে সবচেয়ে বড় সামাজিক সমস্যা মনে করা হয় আত্মহত্যাকে।বছরে ২০ হাজেরর বেশি লোক নিজেই নিজের জীবনে শেষ করে দেয়।

                       
                   Covid-19 Solidarity Response Fund - Donate Now to the WHO